পশ্চিম মেদিনীপুর জেলজুড়ে শহিদ ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্ম দিন পালন
দি নিউজ লায়ন ; বীর বিপ্লবী অগ্নি শিশু শহিদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্ম দিন বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাঁকে সম্মান জানিয়ে তার ১৩২ তম জন্ম দিন পালন করে মেদিনীপুরের সঙ্কল্প ফাউন্ডডেশন নামে একটি সমাজসেবী সংগঠন।
ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপাল সাহা,পারমিতা সাহু,সুস্মিতা পাল,নরোত্তম দে সহ সংগঠনের সদস্য গন।উপস্থিত সকলেই ক্ষুদিরাম এর মূর্তিতে ফুলের মালা দিয়ে তাঁকে সম্মান জানায় ।এছাড়া ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর জন্ম দিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর মোহবনি গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মূর্তিতে ফুলের মালা দিয়ে তার জন্ম দিন পালন করা হয়।বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্ম দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।

Post a Comment